ক্ষমায় বাচুঁক ভালবাসা ভালবাসি...... এ ছাড়া আর কী ই বা বলতে পারতাম তোমাকে! অভিমান গুলো জমে জমে পাহাড় হয়ে গেছে, অভিশাপ দিতে গিয়ে দেখি পাহাড় ধ্বসে জলপ্রপাত, আমি ভেসে যাই সেই জলে, তোমাকে আর ঘৃণা করা হয় না- নিশ্বাস নিতে কষ্ট হয় ইদানিং, তোমাকে বরং অবজ্ঞাই করি অবজ্ঞার রঙ যে কালো সেই প্রথম জানলাম আমি, কালো মানেই অন্ধকার, কালো মানেই আলো নেই অন্ধকূপে তলিয়ে যাই আমি। একী বিষম তীব্র যন্ত্রনাবোধ! কাছে যাবার রাস্তা জানা নেই, দূরে যাবার পথ খোলা নেই, তোমাকে আমার ছোঁয়া হবে না কখনো, হাতে হাত রাখা পাপবোধ, পাপবোধ প্রেম নয়, তোমাকে ক্ষমা করে দেই নাহয়! তুমি আমার মহত্বই দেখ, কবিত্ব তোদেখেছ আশৈশব। কবি হয়ে জন্মেছিলাম তোমাকে ভালবাসব বলে, মহৎ হয়ে বলছি সত্যি ভালবেসেছিলাম, ক্ষমায় বেঁচে থেকো আর অর্ধজন্ম। #Sam




http://dlvr.it/TNyDdc

Comments